Thursday, June 25, 2026

দলে যোগ দিন নাহলে গ্রেফতার! AAP-র একাধিক নেতা এবার বিজেপির টার্গেট

Date:

Share post:

গ্রেফতার একগুচ্ছ আপ নেতা। খোদ দিল্লির মুখ্যমন্ত্রী জেলবন্দি। তারপরেও রবিবার দিল্লির রামলিলা ময়দানে বিজেপির ঘুম ছোটানো সমাবেশের আয়োজন করেছে আপ। এরপরেই কী গ্রেফতারির ভয় দেখিয়ে আপনেতাদের ভাঙনোর চেষ্টা শুরু করল বিজেপি? দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশির দাবি দলের চার নেতাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব না মানলে একমাসের মধ্যে গ্রেফতার করা হবে। অন্যদিকে বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হচ্ছে কিছু আপ নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। পাল্টা চাপ তৈরির জন্য এভাবেই লোকসভার রাজনীতির হাওয়া গরম করতে চাইছে বিজেপি, মত রাজনৈতিক মহলের।

মঙ্গলবার একটি সাংবাদিক অতিশি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “বিজেপি আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছে। তারা আমাকে হুমকি দিচ্ছে যে আমি যদি দলে যোগ না দিই তাহলে আগামী এক মাসের মধ্যে আমাকে ইডি গ্রেফতার করবে। তারা এই অফারটি নিয়ে আমার একজন ঘনিষ্ঠ সহযোগীর কাছে পৌঁছেছে এবং এটাও বলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি আপ-কে পতন ও ধ্বংস করতে চায়।” তবে এর পাল্টাও তিনি বলেন, “বিজেপি নেতাদের জারি করা হুমকিতে দল ভয় পায় না।আমরা আপনার হুমকিতে ভীত নই। আমরা কাজ চালিয়ে যাব।”

অতিশির দাবি আপের চার নেতাকে এখন টার্গেট করেছে বিজেপি। তিনি নিজে ছাড়া রাঘব চাড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজ রয়েছেন এই তালিকায়। তবে আপ গ্রেফতারিতে ভয় পায় না দাবি করে অতিশির বলেন, “তার এবং তার আত্মীয়দের উপর অভিযান চালানো হবে।তারপর আমাদের সমন জারি করা হবে এবং তারপরে আমাদের জেলে পাঠানো হবে। কিন্তু আমি বিজেপিকে বলতে চাই যে আমরা ভয় পাই না। আমাদের সবাইকে জেলে রাখুন, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের সাথে থাকব। সবাইকে জেলের ভিতরে রাখুন। অন্য ১০ জন সেই জায়গা নেবে।”

তাঁদের গ্রেফতারির পথ তৈরি করা হচ্ছে আদালতে এমনটা দাবি করে অতিশি জানান, ইডি আদালতে জানিয়েছে আবগারি মামলায় কেজরিওয়াল তাঁদের নাম বলেছেন। আদালতের সামনে এই তথ্য পেশ করে আপ নেতা-নেত্রীদের গ্রেফতারির পথ প্রশস্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...