Thursday, June 25, 2026

জুন পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা! উদ্বেগ বাড়াচ্ছে মৌসম ভবনের পূর্বাভাস

Date:

Share post:

চড়ছে তাপমাত্রার পারদ। চলতি মাস থেকেই রাজ্য তথা দেশজুড়ে তাপপ্রবাহের (Heatwave alert) আশঙ্কা। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। আগামী তিন মাস চরম অস্বস্তিকর গরমে নাকাল হতে হবে দেশবাসীকে। আইএমডি (IMD) বলছে, দেশের মধ্য ও পশ্চিম উপদ্বীপে তাপপ্রবাহ বাড়বে।

IMD ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) জানিয়েছেন, পশ্চিম হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং উত্তর ওড়িশার কিছু অংশে স্বাভাবিক থেকে বেশ কিছুটা বেশি থাকবে তাপমাত্রা। সমভূমির বেশিরভাগ অংশে লু বইবে। যেখানে হিট ওয়েভ সাধারণত চার থেকে আট দিন পর্যন্ত স্থায়ী হয়, এবার তা ২০ দিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি প্রভাব পড়বে। চলতি মাসে মধ্য দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা। এর পাশাপাশি পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পূর্ব রাজ্যগুলোতেও গরমের দাপট চলবে। বাংলার বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ায়, দিনের বেলায় বাইরে বেরিয়ে খুব বেশি ভারী কাজ না করার পরামর্শ দিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...