Monday, April 6, 2026

দুষ্কৃতীদের নিয়ে ভোটের ময়দানে লকেট! কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বিজেপি কর্মীরা আক্রান্ত, পুলিশ নিস্ক্রিয়, এমন অভিযোগ তুলে গত ২৯ মার্চ হুগলির ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই বিক্ষোভ কর্মসূচিতে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।

এনিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে মেইল করে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে, লকেটের দাবি, দুষ্কৃতীদের লালন পালন তৃণমূলের ঘরে।

অসিত মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে যে দুষ্কৃতিরা ব্যান্ডেলের ত্রাস ছিল, যারা বাহুবলে ব্যান্ডেল শাসন করেছিল। আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছিল। একটা সময় এই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছিল। সেই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দেয় ব্যান্ডেলের সবথেকে বড় দুষ্কৃতি লালার মাকে নিয়ে। সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা মস্তানদের আমদানী করছে বিজেপি। যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয়েছে তার দু দিনের মধ্যে একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে,অপহরনের চেষ্টা হয়েছে। লকেট গুন্ডা মস্তানদের আশ্রয় দিচ্ছেন। তাদের প্রশ্রয় দিচ্ছেন। আমরা এই কারনে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি এই ধরনের প্রার্থীকে যাতে প্রতীক(সিম্বল) না দেওয়া হয়।






Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...