Thursday, April 9, 2026

ওড়িশায় ত্রিমুখী লড়াই, লোসকভার সঙ্গেই বাড়ছে বিধানসভা ভোটের উত্তাপ

Date:

Share post:

গোটা দেশের লোকসভা ভোটের সঙ্গে অনুষ্ঠিত হবে ওড়িশার (Odisha) বিধানসভা নির্বাচনও। বিজেপির হাত ছেড়েছে নবীন পট্টনায়েকের বিজেডি (BJD)। ফলে লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনেই আলাদাভাবে প্রার্থী তালিকা প্রকাশ করছে দুই দল। মঙ্গলবার বিজেপি (BJP) বিধানসভা নির্বাচনের তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল। অন্যদিকে কংগ্রেসও (Congress) বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে।

আগেই বিজেডি তাদের প্রথম প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করেছিল যেখানে ৭২ জনের নাম প্রকাশ করা হয়। তবে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকায় ছাপিয়ে যায় ক্ষমতাসীন বিজেডিকে। প্রথম প্রার্থী তালিকায় প্রকাশ করা হয়েছে ১১২ জনের নাম। তবে সেই তালিকায় জায়গা পেয়েছে বিজেডি ছেড়ে আসা আট নেতা। আবার বিজেপির একাধিক বিধায়কের নাম তাঁদের জিতে আসা কেন্দ্র থেকে নেই প্রথম তালিকায়।

কংগ্রেসও মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৪৭ বিধানসভা আসনের মধ্যে মাত্র ৪৯ জনের নাম প্রকাশ করা হয় প্রথম তালিকায়। সেই তালিকায় জায়গা পেয়েছেন প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড় প্রবোধ তিরকে (Prabodh Tirkey)। আবার নাম রয়েছে ওড়িয়া অভিনেতা মনোজ মিশ্ররও (Manoj Mishra)।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...