Thursday, April 9, 2026

ডাক বিভাগের অভিযোগ শোনার উদ্যোগ, বসছে ‘ডাক আদালত’

Date:

Share post:

দীর্ঘদিন ধরে দেশের ডাক বিভাগ (postal department) সংক্রান্ত অভিযোগ শোনার বিশেষ উদ্যোগ নিল রাজ্যের ডাক বিভাগ। বিজেপির ভ্রান্ত নীতির চাপে পথ হারাতে বসা ডাক বিভাগকে খানিকটা অক্সিজেন দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় মাঝে মাঝে, এটাও সেই রকমই একটি উদ্যোগ। ভার্চুয়াল (virtually) মাধ্যমে শোনা হবে গ্রাহকদের অভিযোগ। তবে বিচারাধীন কোনও সমস্যা শোনা হবে না।

গ্রাহকদের জন্য ডাক আদালত বসতে চলেছে । এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের (West Bengal circle) সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের ১২ এপ্রিলের মধ্যে ইমেলে বা ডাকযোগে তা পাঠাতে হবে। ডাক বিভাগ জানিয়েছে, চিঠি পাঠানোর ঠিকানা, ‘এস দাস, এডিপিএস (পিজি), অফিস অব চিফ পোস্ট মাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’। এছাড়া ‘cpmg_wb@indiapost.gov.in ঠিকানায় ইমেল পাঠানো যাবে। অভিযোগপত্রের সঙ্গে দিতে হবে নিজের মোবাইল নম্বর।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...