Saturday, June 13, 2026

জন্মদিনে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা, পোর্টল্যান্ডে গাড়ির ধাক্কায় মৃত প্রবাসী ভারতীয়

Date:

Share post:

জন্মদিনে পুজো দিতে যাওয়ার পথে পোর্টল্যান্ডে দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী ভারতীয় গীতাঞ্জলির। গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় পাঁচ বছরের শিশু কন্যা। পরে হাসপাতালের মৃত্যু হয় মহিলারও। নিয়ন্ত্রণ হারানোর জন্য গাড়ি দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কোনাকাঞ্চির বাসিন্দা কমথম গীতাঞ্জলি পোর্টল্যান্ডে থাকেন। গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতি। নিজের জন্মদিন উপলক্ষ্যে স্বামী, পুত্র ও কন্যাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাউথ মেরিডিয়ান রোডে যাওয়ার সময় ট্রাফিক সিগন্যালে গাড়ি থামাতে ব্যর্থ হন গীতাঞ্জলি। সেই সময়ই তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে আরও একটি গাড়ির। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গীতাঞ্জলির ৫ বছরের মেয়ে হানিকার। গুরুতর আহত অবস্থায় গীতাঞ্জলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মৃতার স্বামী নরেশ ও তাঁদের ছেলে ব্রমণ। ব্রমণের পায়ে অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...