Tuesday, March 24, 2026

চড়ছে পারদ: জল-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ নবান্নর, রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ

Date:

Share post:

চড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে হাঁসফাঁস করা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী। কলকাতার (Kolkata) তাপমাত্রা পেরিয়েছে ৩৭ ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে, নাজেহাল অবস্থা পুরুলিয়ার। হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঊর্ধ্বমুখী পারদ। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)। প্রবল গরমে যাতে জল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হয় তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) থেকে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই এই নির্দেশিকা পৌঁছেছে।

নির্দেশিকায় জেলাশাসকদের বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। কোনও ভাবেই যাতে জল সঙ্কট অথবা বিদ্যুতের যোগানে সমস্যার না হয় এবং আপতকালীন পরিস্থিতির জন্য যাতে সংশ্লিষ্ট দফতর তৈরি থাকে তার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইতে পারে। কলকাতার তাপমাত্রাও ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বভাস। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিসের তরফে জানানো হয়, শনি ও রবিবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। এপ্রিলের শুরুতেই প্রবল গরমে প্রাণান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকলে বা জল সরবরাহ ব্যাঘাত ঘটলে গরমের মধ্যে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে। সেকারণেই এই সতর্কতা।

রাজ্যবাসীর জন্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সুতির হালকা কাপড় পড়া, রোদ্দুরে বেরোলে ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে জলের যোগান ঠিক রাখতে বারবার জল, ORS, লস্যি ইত্যাদি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।




Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...