Monday, April 6, 2026

প্রচারের গরমে শীতলতার আনন্দ, শিশুদের সঙ্গে সুইমিং পুলে সৌগত!

Date:

Share post:

দমদম লোকসভা কেন্দ্রের (Dumdum Loksabha constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় (TMC candidate Sougata Roy) সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত নির্বাচনী প্রচারে। তবে তার মাঝেও তিনি যে কতটা ফিট সে প্রমাণ মিললো। কলকাতা তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে গেছে। চৈত্রের চরম গরমে একেবারে অন্য মেজাজে শীতলতার স্পর্শ খুঁজলেন সৌগত রায়। এদিন দমদম পুরসভার (Dumdum Municipal corporation) ৪ নম্বর ওয়ার্ডে মধুমালঞ্চ আবাসনের সুইমিংপুলে তাঁকে সাঁতার কাটতে দেখাযায়। তিন বারের সাংসদের সাঁতার কাটার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দমদম লোকসভা কেন্দ্রে থেকে জয়ের হ্যাট্রিক করার পর চতুর্থ বারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন সৌগত রায়। বর্ষীয়ান তৃণমূল নেতা গরমকে তোয়াক্কা না করে সকাল সন্ধ্যা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, জনসভা, রোডশো করে চলেছেন। ক্লান্তিহীন ভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের প্রচার করছেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত সৌগত রায় সেই প্রচারের মাঝেই এদিন একটু অন্য মেজাজে কাটালেন বুধের তপ্ত দুপুর।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...