Monday, April 13, 2026

নিখোঁজ গৃহ শিক্ষকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহরে

Date:

Share post:

গত রবিবার দুপুরে পর থেকে আর বাড়ি ফেরেননি। অন্য কোথাও খোঁজ পাওয়া যায়নি। বন্ধ ছিল মোবাইল ফোন। অবশেষে নিখোঁজ গৃহ শিক্ষকের (Private Tutor) দেহ উদ্ধার করল পুলিশ। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

টাংরা থানা এলাকার ৫৩ নম্বর কৃষ্টোফার রোড পূর্বাঞ্চল স্কুলের পাশ থেকে মঙ্গলবার রাতে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজু অধিকারী। বয়স আনুমানিক ৪০ বছর। গত রবিবার দুপুরের পর থেকে রাজুর দেখা পাচ্ছিলেন না এলাকাবাসী। তারা তখনই পুলিশের কাছে একটি মিসিং ডায়রি করেন।

মঙ্গলবার, সন্ধ্যার পর থেকেই স্কুলের পাশে তীব্র দুর্গন্ধ ছড়ায়। পুলিশ এসে রাজুর দেহ উদ্ধার করে। পেশায় ইংরেজির গৃহ রাজু আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান। তা সত্বেও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু রুজু করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন, নেপথ্যে কোনও রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...