Saturday, June 27, 2026

কট্টর মোদি বিরোধী বিজেন্দ্র সিং কংগ্রেস ছেড়ে বিজেপিতে!

Date:

Share post:

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল বক্সার বিজেন্দ্র সিংকে। কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ দীর্ঘদিনের।এমনকী, কংগ্রেসের সদস্য হিসাবে বহুবারই তিনি তোপ দেগেছেন মোদি শিবিরকে। এই সময়কালে মোদি বিরোধী হিসাবেও বিজেন্দ্র সিং রাজনীতির আঙিনায় নজর কেড়েছেন। সেই কট্টর মোদি বিরোধী বিজেন্দ্র সিং লোকসভা ভোটের মুখে বুধবার যোগ দিলেন বিজেপিতে।

কাকতালীয়ভাবে এদিন লোকসভা ভোটের দিকে তাকিয়ে কেরলের ওয়েনাদে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। বক্সার বিজেন্দ্রর বিজেপি-যোগ জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাস কয়েক আগে দেশের কুস্তিগীরদের একাংশ বিজেপির ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই সময়েও কুস্তিগীরদের সংর্থনে তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সার বিজেন্দ্র সিংকে। কংগ্রেসি রাজনীতিতে তরুণ মুখ হিসাবেও তিনি যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। সেই বিজেন্দ্র সিংই এদিন দিল্লিতে যোগ দিয়েছেন বিজেপিতে।






 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...