Saturday, June 20, 2026

মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রীকে সরানোর ‘হাস্যকর’ সুপারিশ! আনন্দ বোসকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

নির্বাচনী আচারণ বিধি চলার মধ্যেই হঠাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Bose) রাজ্যের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। বৃহস্পতিবার, এই সুপারিশের পরেই তীব্র কটাক্ষ করেন নিজের X হ্যান্ডেলে পোস্ট করেন ব্রাত্য বসু। এই সুপারিশকে ‘হাস্যকর’ বলে খোঁচা দেন ব্রাত্য। লেখেন, “এটা হাস্যকর। আমি বিধি ভাঙলে তা নির্বাচন কমিশনকে জানানো উচিত। রাষ্ট্রপতিকে নয়। রাজ্যপাল তাঁর সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে নিজের রাজনৈতিক রঙ দেখিয়ে দিলেন।“

প্রবল কটাক্ষ করে শিক্ষামন্ত্রী লেখেন,
“এটা ততটাই হাস্যকর যে আমি ভারতের রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের সুপারিশ করছি। আমি যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে থাকি, তাহলে এটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে রাজনৈতিক দল আনবে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। এমন অভিযোগ তুলে তিনি তাএর সাংবিধানিক পদের অপব্যবহার করে রাজনৈতিক পরিচয় প্রমাণ করেছেন। দ্বিতীয়ত, ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, যে কোনও মন্ত্রীর নিয়োগ বা অপসারণের সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে করতে হয়। তিনি শুধু তাঁর আসল রংই দেখাননি, তাঁর সাংবিধানিক সীমাও অতিক্রম করেছেন।”

৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনশনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যা নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রাজ্যপালের। এই অজুহাতে শিক্ষামন্ত্রীকে ক্যাবিনেট থেকে সরানোর জন্য আবেদন করেন আনন্দ বোস। তীব্র আক্রমণ করে ব্রাত্য বলেন, রাজ্যপাল শুধু একটি রাজনৈতিক দলের হয়ে আচরণ করছেন তাই নয়, তিনি নিজের সমস্ত সীমাও অতিক্রম করছেন। তাঁর কথায়, নির্বাচনী বিধিভঙ্গ হয়ে থাকলে রাজনৈতিক দলগুলির অভিযোগ করার কথা। রাজ্যপাল আগবাড়িয়ে কেন এসব করছেন!

আরও পড়ুন- দ্বিতীয় দফায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা আইএসএফের, ডায়মন্ড হারবারে মজনু লস্কর

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...