Saturday, June 20, 2026

ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের নির্বাচন: বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী সরকারপন্থী প্যানেল

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হল সরকারপন্থী প্যানেল। বিরোধীদের কার্যত ধরাশায়ী করে প্যানেলের প্রত্যেক প্রার্থী তিন হাজারেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করলেন। গণনা শুরু হয়েছিল বুধবার সকালে। গণনা শেষ হল প্রায় মধ্যরাতে। আর আহমেদ ডেন্টাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ডাঃ শুভজিত সাহার নেতৃত্বে এই জয় রাজ্য সরকারকে উৎসর্গ করেছে সরকারপন্থী তৃণমূলের ছাত্র সংগঠন।

নির্বাচনে ভােটার ছিলেন প্রায় ৬৪০০। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের ভোটগ্রহণ করা হয়। বুধবার সকালে কড়া নিরাপত্তায় পূর্তভবনে শুরু হয়েছিল ভোটগণনা।

আরও পড়ুন- মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রীকে সরানোর ‘হাস্যকর’ সুপারিশ! আনন্দ বোসকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...