Saturday, June 20, 2026

রোহিতের সঙ্গে হার্দিকের প্রকাশ্যে ঝগড়া, বাড়ছে কোন্দল, দল ছাড়তে চাইছেন প্রাক্তন অধিনায়ক : সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। একেই হারের হ্যাটট্রিক। তারওপর দলের ভিতর কোন্দল। সুত্রের খবর, নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার বাড়ছে দূরত্ব। আর সেক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছেন রোহিত। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক ক্রিকেটার।

নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক ক্রিকেটারএই নিয়ে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, হার্দিকের অধিনায়কত্বের জন্যই দু’জনের মধ্যে সমস্যা হচ্ছে। মাঠে হার্দিকের অনেক সিদ্ধান্ত মানতে পারছেন না রোহিত শর্মা। তিনি নিজের মতামত জানাচ্ছেন। সেগুলি আবার হার্দিক শুনছেন না। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে খেলা শেষে সাজঘরে ফিরেও প্রকাশ্যে ঝগড়া করছেন তাঁরা। তাতে দলের অন্দরের পরিবেশ আরও খারাপ হচ্ছে। শুধু তাই নয়, সেই ক্রিকেটার আরও জানিয়েছেন, রোহিত মুম্বইয়ে খুশি নন। তিনি দল ছাড়তে চাইছেন। এবার হবে না। কিন্তু পরের বার তিনি আর মুম্বইয়ে থাকতে চাইছেন না বলেই জানান তিনি। সেই ক্রিকেটার আরও জানিয়েছেন, এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নাকি আলোচনাও শুরু করেছেন রোহিত।

আরও পড়ুন- কেরালাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল, তবে রয়েছে অনেক অঙ্ক, তাকিয়ে থাকতে হবে মোহনবাগানের দিকে

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...