Saturday, June 20, 2026

মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড! বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kolkata Medfical College) অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের এমসিএইচ (MCH) ভবনের নীচের তলা থেকে আচমকাই কালো ধোঁয়া গলগল করে বেরতে থাকে বলে খবর। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের নীচের তলায় একটি লিফট বসানোর কাজ চলছিল। আর সেই নির্মীয়মাণ লিফট থেকে আচমকাই গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন হাসপাতালে উপস্থিত কর্মী, চিকিৎসকরা।

তবে, আগুনের তীব্রতা বাড়ার আগেই তড়িঘড়ি ঘটনাস্থলকে খুঁজে বের করে হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, খবর দেওয়া হয় দমকলকে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এদিনের দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু আচমকা ওই লিফটে কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা চলছে। হাসপাতালের সুপার অঞ্জন অধিকারী জানান, “এমসিএইচ ভবনের নীচে চলছিল লিফট বসানোর কাজ। চলছিল খোঁড়াখুঁড়ি। আর তার জেরেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে”।

এর আগে গত নভেম্বর মাসেই আচমকাই আগুন লেগে যায় মেডিক্যাল কলেজের এমসিএইচ ভবনের হেমাটোলজি বিভাগের ল্যাবে। তবে, সেখানে কোনও রোগী না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...