Saturday, June 20, 2026

সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে #ModiMoyPoschimbongo-কে টেক্কা তৃণমূলের #ReleaseWhitePaper

Date:

Share post:

লোকসভা ভোটের প্রচারে কোচবিহারে মমতা-মোদি সম্মুখসমরে কেন্দ্র করে উত্তাল সোশ্যাল মিডিয়াও। গোটা দেশে ফেসবুক ট্রেন্ডিংয়েও বিজেপিকে টেক্কা দিল তৃণমূল। বিকেল চারটে পর্যন্ত যেখানে বিজেপির #ModiMoyPoschimbongo তিন নম্বরে সেখানে, তৃণমূলের #ReleaseWhitePaper দুইয়ে!

কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও তেমন স্থায়ী প্রভাব ফেলতে পারল না। তৃণমূলের দাবি, বাংলার মানুষের হৃদয়ে এখনও তৃণমূল, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় বিজেপি বা নরেন্দ্র মোদি কখনও পৌঁছতে পারবে না। ফলে ছবিটা স্পষ্ট, লোকসভা ভোটে কী হতে চলেছে।

তৃণমূল কংগ্রেসের আজকের মূল দাবি, #ReleaseWhitePaper নিয়ে প্রায় ৪০ হাজার পোস্ট হয়েছে। বিজেপির পক্ষে এই সংখ্যাকে ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াজুড়ে আজ যে ট্রেন্ডিং, তাতে পরিষ্কার
মোদি সরকারের প্রতি মানুষের সমর্থন কমছে। শুধু তাই নয়, বিজেপির দীর্ঘদিনের জুমলাবাজির প্রতিরোধের দিকেই ইঙ্গিত করে এই ট্রেন্ড।

অন্যদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার জন্য আবাস যোজনার অর্থ বণ্টন সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে গোটা দেশ সমর্থন করেছে।






Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...