Saturday, April 4, 2026

ভোটের মুখে রাজ্যে অশান্তি বাধানোর ছক! হিংসা ছড়ালে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে রাজ্যে অশান্তি-হিংসা ছড়ানোর ছক করা হচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভায় আশঙ্কা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনে (Election Commission) অভিপ্রায় নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। সঙ্গে দলীয় কর্মীদের তাঁর বার্তা, “কাউকে হিংসা ছড়াতে দেবেন না।

এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। আমরা সবাই করি। অন্নপূর্ণা মা তো কাউকে ধর্মীয় হিংসা ছড়াতে বলেনি। ১৬ তারিখ অষ্টমী আছে। ১৭ তারিখে রামনবমী আছে। ভোটের আগে ধর্মীয় হিংসা বাধানোর খেলা। আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু ধর্মীয় হিংসা করবেন না।“

১৭ এপ্রিল রামনবমী। আর ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, “হিংসা যারা করবে, তাদের বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা হয়, আমরা নেবই নেব। ওদের আমরা ছাড়ব না।’

এদিন সভামঞ্চ থেকে বিজেপিকে (BJP) আক্রমণ করে মমতা বলেন, “সংখ্যালঘু দেখলেই গা কাঁপে ওদের একটু বেশি। রামনবমী নিয়ে নিজেরাই অশান্তি করল, তাতে এনআইএকে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সঙ্গে মিটিং করছে। আমরা তার কমপ্লেন পাঠিয়েছি।“




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...