Wednesday, June 24, 2026

শনিবার বালুরঘাট-রায়গঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জোড়া সভা মমতার, উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্র ও রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আগামিকাল, শনিবার দুটি সভা করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হবে তপন এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হবে হেমতাবাদে। সেখানে বালুরঘাট ও রায়গঞ্জ এই দুই লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার করবেন। এই সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও।

দক্ষিণ দিনাজপুরের তপনের বাঘইট মাঠে সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। গত কয়েক দিন ধরে তফসিলি জাতি ও জনজাতিদের মধ্যে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূলনেত্রীর সভায় যাতে আদিবাসী এবং রাজবংশী সম্প্রদায়ের থেকে ভাল মাত্রার প্রতিনিধিত্ব থাকে, সে চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে দাবি।

মুখ্যমন্ত্রীর এই সভায় সমস্ত মানুষকে আসার আহ্বান জানান বালুরঘাটের প্রার্থী বিপ্লব মিত্র। তীব্র দাবদাহে সাধারণ মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। বেলা দুটোর মধ্যে সভা শেষ হয়ে সবাই বাড়ি ফিরতে পারবেন বলে জানান বিপ্লব। প্রচণ্ড গরমে সভায় যাতে মানুষ আসতে পারেন এবং সভা শেষে বাড়ি ফিরতে পারেন তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব। জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে গাড়ি ছাড়বে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সকাল সকাল সভায় নিয়ে যাওয়া হবে, আবার দুপুরের মধ্যেই পৌঁছে দেওয়া হবে বাড়িতে।






Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...