Friday, April 3, 2026

ভোট কর্মী থেকে প্রিসাইডিং অফিসার, ভাতার তালিকা প্রকাশ কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভোটকর্মীদের নায়কের আসনে বসিয়ে অনুপ্রাণিত করার জন্য নির্বাচন প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গেই প্রচার চালিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এবার ভোটের ময়দানে নামার আগে তাদের ভাতার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হল কমিশনের তরফে। প্রিসাইডিং অফিসার (presiding officer) থেকে শুরু করে জোনাল অফিসার (zonal officer), ভোট পরিচালনার দায়িত্বে কর্মীদের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে ভাগ করে এই হার নির্ধারণ করা হয়েছে।

ভোটের কাজ বুঝে নেওয়ার জন্য কর্মীদের দু’দফায় ট্রেনিং (training) দেওয়া হয়। প্রতি ভোট কর্মী পিছু মধ্যাহ্ন ভোজের জন্য এবারে বরাদ্দ অর্থের পরিমাণ মাথাপিছু ১৭০ টাকা। এছাড়াও লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসাররা তিন দিনের ট্রেনিংয়ের জন্য ৩৫০ টাকা করে পাবেন। ভোটের সামগ্রী নিয়ে আসার জন্য চতুর্থ দিনও এবং পঞ্চম দিন অর্থাৎ ভোটের দিনও পাবেন ৩৫০ টাকা। একইসঙ্গে একজন পোলিং অফিসারের (polling officer) তত্ত্ববধানে যে ক’জন কর্মী নিযুক্ত থাকবেন তাঁদের মাথা পিছু ৩০০ টাকা করে দেওয়া হবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, পোল ডিউটিতে (poll duty) যে সকল প্রিসাইডিং অফিসাররা যুক্ত থাকবেন তাঁরা মোবাইল রিচার্জের (mobile recharge) জন্য ৫০ টাকা পাবেন। ভোটের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ট্রেনিং থেকে শুরু করে ভোট পর্ব পর্যন্ত ২০০ টাকা দেওয়া হবে। ভোটের কাজে ‘মাস্টার ট্রেনার’রা ট্রেনিংয়ের জন্য ৩৫০ টাকা করে পাবেন। যা সর্বোচ্চ ১০০০ টাকা হতে পারে। এছাড়াও সেক্টর অফিসার (sector officer) বাদে সেক্টর স্টাফরা যারা পোলিং ডিউটি ছাড়া ভোটের অন্য কাজে যুক্ত থাকবেন তাঁরা ২০০ টাকা পাবেন। তাঁদের কাজের দিনগুলিতে খাবারের বন্দোবস্তও করা হবে। অন্যদিকে, যে সকল পোলিং কর্মীরা রাতের কাজে যুক্ত থাকবেন তাঁরা অতিরিক্ত ১৫০ টাকা করে পাবেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...