Friday, March 20, 2026

জন্মের সঙ্গেই ধর্ম! বিজেপির নতুন ‘আইনে’ বাবা-মায়ের ধর্মের ‘আলাদা স্থান’

Date:

Share post:

ধর্মীয় রাজনীতি দিয়েই যে দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, তা আরও একবার প্রকাশ্যে চলে এলো। এবার জন্ম থেকে ধর্মের নথিভুক্তিকরণে নতুন নিয়ন্ত্রণ আনতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই দেশের প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যুর সময় থেকে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্রীয়ভাবে হবে বলেই বিধি পাশ হয়েছে সংসদে। এই তথ্য ন্যাশানাল পপুলেশন রেজিস্ট্রারে নথিভুক্ত করারও পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ জনগণনার নতুন আইনে বাবা-মায়ের ধর্মও জনগণনার মধ্যে তালিকাভুক্ত করাকেই গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। এর পিছনে অসৎ উদ্দেশ্য থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে।

আগের আইন অনুযায়ী একটি শিশুর জন্মের সময় তার পরিবারের ধর্মীয় পরিচয়ের উল্লেখ করতে হত। ২০২৩ সালে পাশ হওয়া নতুন পাশ হওয়া বিধিতে বাবা ও মায়ের ধর্ম আলাদাভাবে উল্লেখ থাকতে হবে, এমনটাই নির্দেশ জারি হতে চলেছে। শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রেও এভাবেই নিয়মে পরিবর্তন আনতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে এই বিধিকে আইনে পরিণত হতে হবে এবং রাজ্য সরকারগুলিকে তা অনুমোদন করতে হবে।

১ অক্টোবর থেকে কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রত্যেক জন্ম ও মৃত্যুর ডিজিটাল রেকর্ড রাখা হবে। কোনও জন্ম নথিভুক্তকরণের দুটি ভাগ থাকে – আইনি তথ্য ও সংখ্যাতত্ত্বগত তথ্য। তবে এবার বাবা-মায়ের ধর্মীয় তথ্য সংখ্যাতত্ত্বগত তথ্যের মধ্যেই রেখেছে কেন্দ্র সরকার। অর্থাৎ দেশের ধর্মীয় জনগণনার উপর কতটা গুরুত্ব বিজেপি দিচ্ছে তা তাদের নতুন নিয়ম প্রণয়ন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।

বিজেপির ধর্মীয় নীতিকে প্রশ্নের মুখে তুলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “এটা কিছুটা প্রশাসনিক বিষয়। সকলের পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে ভাল হত যদি ধর্ম বিষয়টাই এড়িয়ে যাওয়া যেত। বহু জায়গাতেই এর উল্লেখ থাকে। শিশুর বাবা বা মায়ের ধর্মের পরিচয়ও দিতে হবে আলাদা করে। এখন সেসব আইন আনার চেষ্টা হচ্ছে। এটা কোনও অসৎ উদ্দেশ‌্য আছে। অন‌্য উদ্দেশ‌্য আছে। প্রশাসনিক কিছু ক্ষেত্রে ধর্মের উল্লেখ, রীতি-নীতি, খাদ‌্যাভ‌্যাসের বিষয় থাকে। কিন্তু শিশুর জন্মের সময় বাবা-মায়ের ধর্ম উল্লেখ করতে হবে এটা ধর্ম নিয়ে ধর্মীয় মেরুকরণ নিয়ে ভবিষ‌্যতে কারও কোনও গভীর চক্রান্তমূলক পরিকল্পনা আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার।”

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...