Saturday, April 4, 2026

দূরত্ব কি মিটছে হার্দিক-রোহিতের? ভাইরাল ভিডিও

Date:

Share post:

দূরত্ব কি মিটছে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার মধ্যে? ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই শিরোনামে হার্দিক-রোহিতের সম্পর্ক। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা বারবার প্রমাণ করেছে যে দূরত্ব বেড়েছে মুম্বই এই দুই ক্রিকেটারের মধ্যে? শুধু তাই নয় ভাইরাল হওয়া ভিডিও থেকে অনেকেই মনে করছেন, দু’জনের সম্পর্ক মোটেও ঠিকঠাক নেই। তবে এর মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে অনেকে মনে করছেন দূরত্ব একটু হলেও কমেছে। যেই ভিডিও আবার পোস্ট করেছে মুম্বই কর্তৃপক্ষ।

দলের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলো মুম্বই । যেখানে ক্রিকেটারেরা সবাই মিলে একটি রিসর্টে গিয়ে জলকেলি করেছেন। কাউকে স্পিডবোটে সমুদ্রে পাড়ি দিতেও দেখা গিয়েছে। সেখানেই একটি মুহূর্তে দেখা গিয়েছে, হাসিখুশি হার্দিক এগিয়ে আসছেন। রোহিতকে সামনে দেখতে পেয়েই তাঁর সঙ্গে হাত মেলান। দু’জনের মধ্যে অল্প সময় কথাও হয় । যেই ছবি পোস্ট করেছে মুম্বই। দুপুরে রিসর্টে সময় কাটানোর পর সন্ধ্যাবেলায় একটি কনসার্টের আয়োজনও করা হয়। তার মাঝে ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে বিভিন্ন মজার খেলাতেও মাতেন।

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক ক্রিকেটার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, হার্দিকের অধিনায়কত্বের জন্যই রোহিতের সঙ্গে সমস্যা হচ্ছে। মাঠে বর্তমান অধিনায়কের অনেক সিদ্ধান্ত মানতে পারছেন না প্রাক্তন মুম্বই অধিনায়ক। তিনি নিজের মতামত জানাচ্ছেন। সেগুলি আবার হার্দিক শুনছেন না। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে খেলা শেষে সাজঘরে ফিরেও প্রকাশ্যে ঝগড়া করছেন তাঁরা। তাতে দলের অন্দরের পরিবেশ আরও খারাপ হচ্ছে। এমনকি দল ও ছাড়তে চান রোহিত এই কথাও বলেন ওই ক্রিকেটার।

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

আরও পড়ুন- আরও এক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নাদাল



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...