Friday, March 20, 2026

বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করবে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকার কর্মী ও আধিকারিকদের একাংশের বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে। রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জিপিএফ তহবিল পর্যালোচনা করে দেখা যাচ্ছে কেউ কেউ মাত্র সাতমাসের মধ্যেই ৫ লক্ষের বেশি টাকা বা সর্বোচ্চ জমারও অধিক অর্থ জিপিএফে রেখেছেন। এজন্য ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে প্রতিমাসে জিপিএফ বাবদ এমনভাবে টাকা কাটা হবে যাতে তা ৫ লক্ষ টাকার সীমার মধ্যেই থাকে। জিপিএফে জমার বিষয়টি নিয়ে কর্মী ও আধিকারিকদের সেইমতোই পরিকল্পনা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মী-আধিকারিকদের মূল বেতনের ৬ শতাংশ জিপিএফের জন্য কাটানো বাধ্যতামূলক। কিন্তু কোনও কর্মী চাইলে মূল বেতনের পুরোটাই বা ১০০ শতাংশ পর্যন্ত জিপিএফে জমা রাখতে পারেন। গতবছরের মে মাসে অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানায়, প্রতি অর্থবর্ষে জিপিএফে সর্বাধিক ৫ লক্ষ টাকা জমা দেওয়া যাবে।






Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...