Monday, April 6, 2026

রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান

Date:

Share post:

আইপিএল-এর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস। এই মুহুর্তে লিগ টেবিলের একদম তলানিতে আরসিবি। অন্যদিকে লিগের দ্বিতীয় স্থানে রাজস্থান। যদিও এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। রাজস্থানের আবেশকে দেখে গাইলেন গান। যেই ভিডিও পোস্ট করেছে রাজস্থান।

আজ জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে খেলা বেঙ্গালুরুর। তার আগে রাজস্থান একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের সময় রাজস্থানের যুজবেন্দ্র চ্যাহালের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কোহলি। ঠিক তখনই আঙুলের ইশারায় কাউকে ডাকছেন বিরাট। সেই সঙ্গে শম্মি কপূর ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবির বিখ্যাত গানের লাইন ‘অ্যায়সা মওকা ফির কাঁহা মিলেগা’ গাইতে শোনা যায় কোহলিকে। তারপরে দেখা যায়, রাজস্থানের আবেশ খান তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। আবেশকে জড়িয়ে ধরেন কোহলি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
[1:08 pm, 6/4/2024] Utpal Rajak BBS:

 

View this post on Instagram

 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)


[1:08 pm, 6/4/2024] Sudipta Das: @Utpal Rajak BBS

এদিকে রাজস্থান তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্য দিকে চারটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে বেঙ্গালুরু। ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন কোহলিরা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...