Saturday, June 27, 2026

“শুভেন্দুর টিমই দিলীপকে হারিয়ে দেবে, আমার হাতে তথ্য আছে”! বিস্ফোরক কীর্তি আজাদ

Date:

Share post:

বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যায়, দিলীপ ঘোষকে কোণঠাসা করতে গভীর ষড়যন্ত্র রচনা করেছে সুকান্ত-শুভেন্দু জুটি। এ ঠান্ডা লড়াই নতুন নয়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দলে ব্রাত্য দিলীপ। যায় প্রভাব পড়েছে লোকসভা ভোটেও। অনেক টানাপোড়েনের পর দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হলেও তাঁর জেতা আসন পরিবর্তন করা হয়েছে। সুকান্ত-শুভেন্দুর কথাতেই দিল্লি নেতৃত্ব মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছে।

সেই আবহে আজ শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরে কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সংবাদ মাধ্যমের কাছে কীর্তির দাবি, “তৃণমূল তো জেতার জন্যই নেমেছে। কিন্তু টিম শুভেন্দু অধিকারী বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারানোর দায়িত্ব নিয়েছে। আমার কাছে এ ব্যাপারে অনেক তথ্য আছে। সময় মতো সবটা জানাব! দিলীপ ঘোষও বিষয়টা ভালই জানেন। আর সেটা বুঝতে পেরেই উনি সাত সমুদ্র পাড় করে আন্দামান চলে গেছেন!”

তৃণমূল প্রার্থীর এমন বিস্ফোরক দাবির পর বেশ অস্বস্তিতে পরে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাল্টা দিলীপের দাবি, “ওনাকে তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন, কঠিন ফাঁদে পা দিয়েছেন। ওনার পার্টি ওনাকে সাহায্য করছে না। আমি যদি উল্টে বলি, ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে!”

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান

 

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...