Saturday, June 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফিফা রাঙ্কিং-এ বিরাট ধাক্কা খেলো ভারতীয় দল। রাঙ্কিং-এ অবনতি হলো টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হারের মাশুল দিতে হল সুনীল ছেত্রীদের। ক্রমতালিকায় ১২১ নম্বরে নেমে গেল ভারতীয় দল। গত কয়েক বছরে ভারতীয় দল কখনও এতটা নীচে নামেনি।

২) চেন্নাইয়ান এফসি ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে থাকবে কোন দর্শক। বাগানের হেড কোচ থাকবেন কিনা সেটাও পরিষ্কার নয়। কারণ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অনুশীলনে ছিলেন না হাবাস।

৩) ফের ক্রীড়াজগৎ শোকের ছায়া। মাত্র ৩৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাইয়া আরুয়া। পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন তিনি। কীভাবে মৃত্যুর হয়েছে এই মহিলা ক্রিকেটারের তার এখনও সঠিক কারণ জানা যায়নি।

৪) রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ালো মুম্বই ইন্ডিয়ান্স। এদিন মুম্বইয়ে যোগ দিলেন সূর্যকুমার যাদব। যেই ছবি পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে এত দিন খেলতে পারছিলেন না সূর্যকুমার। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই । তবে সূর্য যোগ দেওয়ায় দলের পরিবর্তন হবে বলে মনে করছে মুম্বই অনুরাগীরা।

৫) চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। টানা ম্যাচ হেরেই চলেছে হার্দিক পান্ডিয়ার দল। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মুম্বই অধিনায়ক। আর এরই মধ্যে গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন হার্দিক । ক্রিকেটে ফেরার আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন মুম্বই অধিনায়ক। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- চলতি আইপিএল-এ টানা হার, দিল্লির বিরুদ্ধে নামার আগে পুজো দিলেন মুম্বই অধিনায়ক

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...