Saturday, April 4, 2026

লিভ-ইন সঙ্গিনীকেও দিতে হবে খোরপোষ, মধ্য়প্রদেশে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আমিষ খাওয়ার উপর যেখানে বিধিনিষেধ জারি করছে শাসক, সেখানে নারীর সম্মান রক্ষায় অভিনব বিধান হাইকোর্টের। লিভ-ইন (live-in) সম্পর্কে থাকা মহিলাদের সম্পর্কের ইতির পরেও ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সঙ্গীকে। একটি মামলার রায়ে জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhyapradesh High Court)। কার্যত আদালতের সিদ্ধান্তে স্বীকৃতি পেল লিভ-ইন সম্পর্ক। এর আগে লিভ-ইন সম্পর্ক নিয়ে এমন রায় ভারতের কোনও আদালতে দেওয়া হয়নি।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে এক ব্যক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ যে মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তাঁর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। নিম্ন আদালত পুরুষ সঙ্গীকে মাসিক ১,৫০০ টাকা ভরণপোষণের (allowance) জন্য মহিলা সঙ্গিনীকে দেওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টেও সেই নির্দেশিকাই জারি থাকে।

সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ লিভ-ইন সম্পর্কে থাকাকালীন কোনও সন্তানের জন্ম হয়ে থাকলে তার দায়িত্বও একইভাবে নিতে হবে পুরুষ সঙ্গীকে। মধ্যপ্রদেশের মামলার আবেদনকারী তাঁর সঙ্গিনীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁদের একটি সন্তানের জন্ম হয়েছিল। সেই মামলায় মায়ের সঙ্গে সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় আদালত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...