Wednesday, April 8, 2026

সাতসকালে বিজাপুরের জঙ্গলে হানা! ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে ফের খতম ৩ মাওবাদী

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lokabha Election)। আর নির্বাচনের আগে যাতে কোনওরকম সন্ত্রাসমূলক ঘটনা যাতে না ঘটে সেকারণে লাগাতার মাওবাদী (Maoist) দমনে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আর সেই ফাঁদে পা দিয়েই শনিবার ছত্তিশগড়ের (Chattisgarh) বিজাপুরের (Bijapur) গভীর জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ মাওবাদীর। শনিবার বিজাপুরের পুজারী কাঙ্কের জঙ্গলে মাওবাদীদের খোঁজে অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল ও মাওবাদী বিরোধী ফোর্স। সেই সময় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ৩ মাওবাদী। উদ্ধার হয় বেশ কিছু অস্ত্রশস্ত্রও। তবে মাওবাদীদের দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। শনিবার সকালে বিজাপুরে জঙ্গলের মধ্যে মাওবাদীদের ডেরার সন্ধানে যায় বাহিনী। তখনই আচমকা গুলির লড়াই শুরু হয় যৌথবাহিনী ও মাওবাদীদের মধ্যে।

এর আগে গত মঙ্গলবারও মাওবাদীদের খোঁজে ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেই সময়ও বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় ১৩ মাওবাদীর। নিহতদের তালিকায় ছিলেন ৩ মহিলাও। এরপর শনিবারও সেই বিজাপুরের জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে ছত্তিশগড়ে যৌথবাহিনীর শিবিরে আক্রমণ করে মাওবাদীরা। সেই সময় ৩ জওয়ানের মৃত্যুর পাশাপাশি আহত হন কমপক্ষে ১৪জন। এবার একেবারে লোকসভা নির্বাচনের আগে বিজাপুরের জঙ্গলে যৌথবাহিনীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ৩ মাওবাদীর।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...