Sunday, June 28, 2026

এবার হার্দিকের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

Date:

Share post:

এবার হার্দিক পান্ডিয়ার পাশে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই হারের মুখ দেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক মুম্বইয়ের। এরপর থেকেই মুম্বই অনুরাগীদের বিদ্রুপের মুখে পড়েন তিনি। আর এই নিয়ে এবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রবিবার আইপিএল-এর ম্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই। সেই ম্যাচে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ দর্শকদের হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। এটা একেবারেই ঠিক নয়। রোহিত শর্মা আলাদা ক্লাসের ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু এটা হার্দিকের দোষ নয় যে, তাঁকে মুম্বই থেকে অধিনায়ক করা হয়েছে।”

২০২৪ আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়। পাঁচ বার আইপিএল জয়ী রোহিতকে সরানোয় দর্শকরা ক্ষোভ সোশাল মিডিয়ায় উগরে দেয়। মাঠে বল গড়ানোর পর দর্শকরা নানা ভাবে ব্যঙ্গ করেছে হার্দিককে। এরপর টানা ম্যাচ হারে আরও বিদ্ধস্ত্য হার্দিক।

আরও পড়ুন- ফের কাঠগড়ায় কলকাতার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এবার অভিযোগ পাঞ্জাবের ক্রিকেটারের

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...