Thursday, May 14, 2026

অভিষেকের চ্যালেঞ্জের ৬০০ ঘণ্টা পেরিয়েছে! ‘শ্বেতপত্র’ ইস্যুতে মোদি-সফরকে নিশানা তৃণমূলের

Date:

Share post:

আর যাই করুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মিথ্যা, ভাঁওতা, জুমলাবাজির ফাঁদে কোনওমতেই পা দেবেন না। শনিবার তৃণমূল ভবন (TMC Bhawan) থেকে সাংবাদিক সম্মেলন করে সরাসরি কেন্দ্রের মোদি সরকার (Modi Govt) ও ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জারি করতে বাংলায় আসা নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘গাজোয়ারি’ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য বসু (Bratya Basu) সাফ জানান, ভোটের আগে বাংলার মানুষকে জোর করে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে বঙ্গ বিজেপি নেতা কর্মীদের কথাতেই লাফিয়ে লাফিয়ে বাংলায় তিনি প্রচার করতে আসছেন নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে একের পর এক মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে যখন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারপর থেকে এখনও পর্যন্ত ৬০০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও তথ্যপ্রমাণ সামনে আনতে পারেননি মোদি।

তবে ব্রাত্য এদিন সাফ জানান, ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। ব্রাত্য জানান, শনিবারই তৃণমূলের ১০ সাংসদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আশা রাখি নির্বাচন কমিশন দ্রুত সদর্থক পদক্ষেপ নেবেন এবং আমাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। শিক্ষামন্ত্রী আরও জানান, আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে আবাস যোজনায় ৫ হাজার বাড়ি তৈরির আবেদন জানিয়েছিলাম। কিন্তু এর কোনও উত্তর এখনও আমাদের কাছে এসে পৌঁছয় নি কেন তা আমরা জানিনা। পাশাপাশি ভোটের মুখে গাজোয়ারি করে বাংলায় এনআইএ দল পাঠানোর তীব্র নিন্দা করে ব্রাত্য বলেন, আমি রাজ্যের সমস্ত ছোট এবং বড় আতসবাজি ব্যবসায়ীদের সাবধানে থাকতে অনুরোধ করব। এখন যা হাল একটা চকোলেট বোম পাঠালেও এনআইএ চলে আসতে পারে।

তবে এদিন শুধু ব্রাত্য বসুই নন, এদিন সাংবাদিক সম্মেলনে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধুয়ে দেন। তিনি বেলন, কোচবিহারে প্রধানমন্ত্রী সভা করতে গেলেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো তো দূর তাঁদের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। ঋতব্রত আরও মনে করিয়ে দেন, লাগাতার বাংলার প্রতি অবিচার করছে কেন্দ্র। বাংলার প্রাপ্য টাকা আটকে মোদি সরকার বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে। তবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় মোদির সেই স্বপ্ন ধরাশায়ী থেকেই যাবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গবাসীদের উন্নতিকল্পে ঠিক কী কী পদক্ষেপ নিয়েছেন তা মনে করিয়ে দেন ঋতব্রত। পাশাপাশিও এদিন বন্ধ চা বাগান খোলা থেকে শুরু করে চা শিল্পের উন্নতিকল্পে মুখ্যমন্ত্রীর অবদানের কথা মনে করিয়ে দেন তিনি। তবে ঋতব্রত সাফ জানান, আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কারণেই প্রধানমন্ত্রী মোদিকে উৎখাত করবে উত্তরবঙ্গ-সহ রাজ্যবাসী।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...