Friday, June 26, 2026

NIA-BJP-র আঁতাঁত, নীরব কমিশন: স্যোশাল মিডিয়া পোস্টে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাঁত লক্ষ্য করুন- ভূপতিনগর নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এনআইয়ের সঙ্গে মিলে বাংলায় ষড়যন্ত্র করছে BJP। পর্দা ফাঁস করেছে তৃণমূল (TMC)। বিজেপির কথা মতো ভূপতিনগর থেকে তৃণমূল নেতাদের গ্রেফতারের ছক কষেছিলেন NIA-এর SP। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করলেন অভিষেক

রবিবার নিজেরি এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “এনআইএ এবং বিজেপির মধ্যে আঁতাঁত দেখুন। নির্বাচনী আচরণ বিধির মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই যোগসাজশ অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু খেলা নিশ্চিত করতে নীরব রয়েছে। নিরপেক্ষ থাকার দায়িত্বে অবহেলা করছে।“

আরও পড়ুন: মোদির লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি!

রাজনৈতিকভাবে লড়তে না পেরে মাঠ ফাঁকা করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। এনআইএ-কে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের ছক কষেছে গেরুয়া শিবির। এই অভিযোগে এদিন তুলোধনা করেন তৃণমূল। তারপরই এই বিষয় নিয়ে বিজেপি-এনআইএ-এর যৌথ চক্রান্ত নিয়ে তীব্র আক্রমণ করলেন অভিষেক।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...