Saturday, April 4, 2026

কানসাসের জঙ্গলে উদ্ধার অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির নিথর দেহ!

Date:

Share post:

চারদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিললো অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির (Cole Brings Plenty)। তবে জীবিত নয় মৃত অবস্থায় ম্যানহাটনের কানসাস জঙ্গল (Kansas Forest, Manhattan) থেকে উদ্ধার হয় তাঁর দেহ। রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা।

২৭ বছরের হলিউড অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ ছিল। প্যারামাউন্টের জনপ্রিয় সিরিজ ইয়েলোস্টোনের স্পিনঅফ ‘১৯২৩’-এ অভিনয় করে নজর কেড়েছিলেন কোলে। ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’, ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’ তাঁকে সাফল্যের শিরোনামে পৌঁছে দিলেও ব্যক্তিগত জীবন বিতর্কের ঊর্ধে ছিল না। গত সপ্তাহেও লরেন্স এলাকার একটি ফ্ল্যাট থেকে কোলের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানিয়েছিলেন এক মহিলা। যদি অভিযুক্ত তারকাকে হাতেনাতে ধরা যায়নি। এরপরই তাঁর গ্রেফতারির দাবিতে ডিস্ট্রিক্স অ্যাটর্নির কাছে হলফনামাও দেওয়া হয়। শনিবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কানসাস পুলিশকে ফোন করে জঙ্গলে পড়ে থাকা একটি খালি গাড়ির কথা জানান। সেখানে গিয়েই অভিনেতার নিথর দেহ উদ্ধার করা হয়। কোলে ব্রিংস প্লেন্টির (Cole Brings Plenty) পরিবারের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তরুণ অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছেন তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা। কীভাবে মৃত্যু তা নিয়ে সঠিক কোনও তথ্য মেলেনি, তদন্তে পুলিশ।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...