Wednesday, June 24, 2026

দমদমে সিপিএম বিজপিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন বর্ষীয়ান সৌগত

Date:

Share post:

আসন্ন লোকসভা ভোটে তাঁর প্রার্থীপদ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বর্ষীয়ান, অভিজ্ঞ সাংসদের ওপর আস্থা রেখেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আস্থাকে সম্মান জানিয়ে প্রচন্ড দাবদাহের মধ্যেও ভোট প্রচারে এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন ৭৬ বছরের বর্ষীয়ান সাংসদ।তার প্রতিপক্ষ নিয়ে একটুও বিচলিত নন সাংসদ। তার সাফ কথা, সিপিএম এমনিতেই শূন্য, আর বিজেপি প্রার্থী এর আগেও গোহারা হেরেছেন। ওরা লড়াইয়ের ময়দানে নেই।বাউন্ডারির বাইরে।
রবিবার উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে একটি কর্মীসভায় সৌগত বলেন, আমার সাংসদ পদে ১৫ বছর সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী দুদিন আগেই বলেছেন, ভোট দেওয়ার আগে তার মুখটা মনে করবেন। আসলে মমতার উন্নয়নে এ রাজ্যের মানুষ আপ্লুত। একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত এই সরকারের কোনও না কোনও প্রকল্প সাহায্য করছে। এই সুযোগ গুলো বাঁচিয়ে রাখতে তৃণমূলকে জয়ী করতে হবে।
বর্ষীয়ান সাংসদ স্মরণ করিয়ে দেন, তৃণমূলকে না জেতালে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাই নিজেদের অধিকার রক্ষায় তৃণমূলকে জয়ী করতে হবে। বর্ষীয়ান সাংসদ বললেন, জনসাধারণের সঙ্গে নীচুতলার কর্মীদের কোনও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে বলে আমার জানা নেই। আমি মনে করি, তৃণমূলের নীচু তলার কর্মীরা মানুষের সঙ্গে ভালই যোগাযোগ রাখেন। তবে তাঁদের কাজের পর্যালোচনা করার জন্য এখনও দুমাস সময় হাতে আছে। মানুষের কাছে গিয়ে, উন্নয়নের কথা বলতে হবে।
তিনি আরও বলেন, বিধায়ক, সাংসদদের তো এলাকায় যোগাযোগ আছেই। কিন্তু তাঁর কাজের কীরকম প্রতিক্রিয়া হচ্ছে, তা দেখার জন্য অন্য এলাকা থেকে বিধায়করা গিয়ে কর্মী ও সাধারণ মানুষদের সঙ্গে মিলে তার পর্যালোচনা করছেন। দলের সর্বস্তর মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন।






Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...