Thursday, June 4, 2026

টানা ব্যর্থ দল, তবুও আইপিএল ফাইনাল খেলবে মুম্বই, মত রোহিত-হার্দিকের সতীর্থর

Date:

Share post:

আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল-এ একেবারেই ভালো শুরু করেনি হার্দিক পান্ডিয়ার দল। পরপর তিন ম্যাচে হেরে বসে আছে মুম্বই। যদিও এই পরিস্থিতি থেকে মুম্বই ফাইনাল খেলতে পারবে আশাবাদী মুম্বই নমন ধীর। এক্ষেত্রে নমন উদাহরন টেনেছেন ২০১৪, ২০১৫ও ২০১৮ সালের।

এই নিয়ে দিল্লি ম্যাচের আগে নমন বলেন, “দলের পরিবেশ এখনও খুব ভাল। সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভাল। এমন নয় যে আমরা সব ম্যাচ হেরে গিয়েছি। এখনও অনেক ম্যাচ বাকি। আশা করছি এবারও আমরা ফাইনাল খেলব।”

সূর্যকুমার যাদব প্রথম তিন ম্যাচে না খেলায় নমনকে সুযোগ দিয়েছিল মুম্বই। তবে চতুর্থ ম্যাচে সূর্য ফেরায় প্রথম একাদশে বদল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সূর্য দলে ফেরায় বাদ পড়তে হয়েছে নমনকে। তবে প্রথম তিন ম্যাচে দলে সুযোগ পাওয়ায় ধন্যবাদ দিয়েছেন নমন। এই নিয়ে তিনি বলেন, “আমি এই দলে খেলতে পেরে খুব খুশি। আমাকে রোহিত ভাই, হার্দিক ভাই অনেক সাহায্য করে। ওরা বলেছে, নিজের উপর বিশ্বাস রাখতে। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। সেটাই করেছি। আশা করছি পরের ম্যাচে করতে পারব।“

আরও পড়ুন- ‘ওরা ঘর নোংরা করে, ওদের সঙ্গে এক ঘরে থাকা যায় না’, ভারতীয় দলের কোন দুই সতীর্থকে নিয়ে এমন কথা বললেন রোহিত?

Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...