Friday, June 26, 2026

‘ওরা ঘর নোংরা করে, ওদের সঙ্গে এক ঘরে থাকা যায় না’, ভারতীয় দলের কোন দুই সতীর্থকে নিয়ে এমন কথা বললেন রোহিত?

Date:

Share post:

‘ওরা ঘর নোংরা করে, ওদের সঙ্গে এক ঘরে থাকা যায় না’। এক অনুষ্ঠানে এসে দুই সতীর্থ শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থকে নিয়ে এমনটাই বললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি কৌতুকশিল্পী কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়র। সেখানেই এমনটা জানান রোহিত। যদিও পুরোটা মজার ছলে।

কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন রোহিত এবং শ্রেয়স। সেখানে নানা প্রশ্ন করা হয় কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় দলের অধিনায়ককে। রোহিতকে কপিল শর্মা জিজ্ঞেস করেন, কোন সতীর্থদের সঙ্গে এক ঘরে থাকতে চান না তিনি? উত্তরে রোহিত বলেছেন, ‘‘এখন সবাই আলাদা ঘর পায়। এক ঘরে থাকতে হয় না আমাদের। তা-ও যদি কখনও ভাগাভাগি করে থাকতে হয়, তাহলে দু’জনের সঙ্গে এক ঘরে থাকব না। আর তাদের মধ্যে একজন শিখর ধাওয়ান এবং দ্বিতীয়জন ঋষভ পন্থ। ওরা খুব খুব অগোছালো ভাবে থাকে। নোংরা করে রাখে ঘর। অনুশীলন থেকে ফিরে ঘামে ভেজা জামাকাপড় বিছানায় ছড়িয়ে রেখে দেয়। ঘরের দরজায় ‘বিরক্ত করবেন না’ বোর্ড ঝুলিয়ে দুপুর ১টা পর্যন্ত ঘুমোয় ওরা। হোটেলের কর্মীরা সকালে ঘর পরিষ্কার করতে পারে না। ওদের ঘরে তিন-চার দিন ধরে সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে থাকে। অন্য কেউ থাকলে তার সমস্যা হয়। মনে হয় না ওদের সঙ্গে আমি এক ঘরে থাকতে পারব।“

শুধু এই নয় ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ভারতের হার নিয়েও মুখ খোলেন রোহিত। রোহিত বলেন, “ ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েও জিততে পারলাম না আমরা। মনে হত দেশের মানুষ নিশ্চয়ই আমাদের উপর খুব রেগে আছে। কিন্তু লক্ষ্য করলাম আমরা কতটা ভাল পারফর্ম করেছি, সেটা নিয়েই আলোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা। বুঝতে পারলাম, জিততে না পারলেও তাঁরা আমাদের খেলা উপভোগ করেছেন।“

আরও পড়ুন- আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে বিএফসি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...