Monday, April 6, 2026

রবির সকালে নামল আঁধার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি!

Date:

Share post:

‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার’ – রবিবাসরীয় সকালে এই লাইনটাকে মাথায় নিয়েই ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গের। ভোরের আলো ফুটতে না ফুটতেই নামলো অকাল আঁধার। আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস মিলিয়ে দিল প্রকৃতি। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু কলকাতা- হাওড়া -হুগলিতে(Rain in Kolkata Howrah Hooghly)। কিন্তু গরম কমবে কি?

সাত জেলায় ঝড় বৃষ্টির কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘের গর্জনে পিলে চমকানোর মতো অবস্থা শহরতলিতে। যদিও সকালের বৃষ্টিতে গুমোট ভাব কাটেনি। উল্টে লোডশেডিং-এর বিপর্যয়ে ভোগান্তি জেলায় জেলায়। আজ বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে বলছে আলিপুর আবহাওয়া দফতর, সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। গত কয়েক দিনে একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে জেলায় জেলায়। তবে হাওয়া অফিসের কর্তারা বলেছিলেন, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। মিলে গেল ভবিষ্যৎবাণী। সকালের আপডেট অনুযায়ী আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৬ এর আশেপাশে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...