Monday, April 6, 2026

বাংলার রাজনীতি মানেই দুর্নীতি! কয়েকটি সংবাদ মাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বাংলার রাজনীতি মানেই দুর্নীতি- এই বলে অপপ্রচার চালাচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যম। এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। শনিবার, তপনের সভা থেকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে দল।

বাংলায় ১৩০টারও বেশি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে মোদি সরকার। অথচ তারা কী রিপোর্ট দিল তা প্রকাশ করতে পারেনি কেন্দ্র। অথচ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ। তা সত্ত্বেও বাংলারই কিছু সংবাদ মাধ্যম বাংলার রাজনীতি মানেই দুর্নীতি- বলে কুৎসা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে এদিনের সভা থেকে গর্জে ওঠেন মমতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।

এর আগেও তৃণমূল সুপ্রিমো বারবার একাংশের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। তিনি বারবার বলেছেন, কোথাও কোনও অভিযোগ পেলে তাঁর দল এবং রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ করে। কিন্তু সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার না করে গেরুয়া শিবির দ্বারা চালিত কিছু সংবাদ মাধ্যম শুধু মাত্র দুর্নীতির ধুঁয়ো তুলে অপপ্রচার চালাচ্ছে। এবার এর বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্যের শাসকদল।

আরও পড়ুন- দেবের সমর্থনে ঘাটালে রবিবাসরীয় রোড-শো অভিষেকের, জনজোয়ারে ভাসবে রাস্তা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...