Monday, March 16, 2026

রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচ আরসিবি ৬ উইকেটে হারলেও, খেলতে নেমে নজির গড়েন বিরাট কোহলি। এই ম্যাচে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই সুবাদেই নজির গড়েন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

১১৩ রানের সুবাদে প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। শুধু ব্যাটার হিসাবে কীর্তি গড়াই নয়, পাশাপাশি ফিল্ডার হিসাবেও নজির গড়েছেন কোহলি। সব থেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন বিরাট। আইপিএলে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির এতদিন ছিল সুরেশ রায়নার দখলে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার আইপিএলে ১০৯টি ক্যাচ ধরেছিলেন। তাঁর সঙ্গে এতদিন যুগ্মভাবে একনম্বরে ছিলেন কোহলি। শনিবার যশ দয়ালের বলে রিয়ান পরাগের দেওয়া ক্যাচ ধরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত কোহলির ক্যাচ হল ১১০তম। ২৪২টি ম্যাচ খেলে এই নজির গড়লেন তিনি। রায়না ক্যাচ ধরেছেন ১০৯টি।

এদিকে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও নিজের ইনিংস নিয়ে খুশি বিরাট। ম্যাচ শেষে তিনি বলেন, “ কোনও ধরনের ভাবনা নিয়ে কখনও খেলতে নামি না। আক্রমণ করব না ধরে খেলব এই ভাবনা মাথাতেই থাকে না। বোলারকে ভাবতে বাধ্য করেছি। বোলারেরা সব সময় চায় আমি যাতে শট খেলি এবং আউট হই। কিন্তু এতদিনে এটুকু অভিজ্ঞতা এবং পরিণত মানসিকতা আমার হয়েছে যাতে ওদের ভাবাতে পারি। আমি পরিবেশ এবং পিচ অনুযায়ী খেলি।“ এরপর তিনি আরও বলেন, “ অন্যান্য মাঠের থেকে এখানকার উইকেট একটু আলাদা। দেখে মনে হবে পাটা উইকেট। কিন্তু বল পড়ে ধীরে ব্যাটে আসছে। স্পিনারদের ক্ষেত্রে হঠাৎই বলের বাউন্স বদলে যাচ্ছে। মাঠে আয়তনটাও অন্য রকম। আমরা ভেবে রেখেছিলাম ১৯০-১৯৫ রান তুলব। তারপরেই ঠিক করি, আমি বা ফ্যাফের মধ্যে কেউ আউট হলে এক জনকে শেষ পর্যন্ত থাকতে হবে।”

আরও পড়ুন- Breakfast Sports: রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...