Wednesday, April 8, 2026

আজ কেকেআরের সামনে চেন্নাই, ধোনিদের বিরুদ্ধে জয়ই লক্ষ্য নাইটদের

Date:

Share post:

আজ আইপিএল-এর ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ টানা জয়ের হ্যাটট্রিক নাইটদের। এমন অবস্থায় আজ সামনে চেন্নাই। দীর্ঘ এক দশকের ট্রফির খরা কাটাতে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে এবার মেন্টর করে এনেছে কলকাতা। নাইটদের জোড়া ট্রফি উপহার দেওয়া গম্ভীরের ছোঁয়ায় বদলে গিয়েছে নাইটদের পারফরম্যান্স। জয়ের হ্যাটট্রিক করে নতুন মরশুম শুরু করা কেকেআরকে অপ্রতিরোধ্য লাগছে। গম্ভীর নতুন ভূমিকায় ফিরেই তাঁর পুরনো সতীর্থ সুনীল নারিনকে ওপেনিংয়ে ফিরিয়ে এনেছেন। শুরুর পাওয়ার প্লে-তে ফিল সল্টের সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলছেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। তাতে বাকি ব্যাটারদের কাজটা সহজ হয়ে যাচ্ছে। সোমবার মহেন্দ্র সিং ধোনির দুর্গে বাজিমাত করতে নারিনই বাজি নাইটদের।

এই নিয়ে কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ার বলেন , ‘‘সুনীল নারিন যখন আগ্রাসী ব্যটিং করে, তখন বোঝা যায় টিমের পরিকল্পনা। টি-২০ ফরম্যাটে শুরুর পাওয়ার প্লে হোক বা মাঝের ওভার অথবা শেষের পাওয়ার প্লে, ব্যাটারদের আগ্রাসী থাকতে হয়। সুনীল বিশেষজ্ঞ ব্যাটার না হয়েও এই কাজটা সুন্দরভাবে করে। কারণ, ও নিজের দক্ষতার উন্নতি ঘটিয়েছে।’’

চিপকের উইকেট সাধারণত মন্থর হয়। কিন্তু এবার ব্যাটিং সহায়ক উইকেটে অনেক রান হচ্ছে। নাইটদের ব্যাটিং কোচ বলছেন, ‘‘পিচ নিয়ে আমরা ভাবি না। আমাদের হাতে সব ধরনের বোলার রয়েছে। ভাল ব্যাটার রয়েছে। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছেলেরা পারফর্ম করার জন্য তৈরি।’’

আরও পড়ুন- কতটা সুস্থ শামি? নিজেই দিলেন আপডেট

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...