Friday, June 26, 2026

কতটা সুস্থ শামি? নিজেই দিলেন আপডেট

Date:

Share post:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই আপডেট। গতবছর একদিনের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি শামি। চোটের জন্য চলতি আইপিএলে খেলতে পারছেন না মহম্মদ শামি। সম্প্রতি হয়েছে অস্ত্রোপচারও। ধীরে ধীরে তিনি যে সুস্থ হচ্ছেন তারই বার্তা দিলেন ভারতীয় এই পেশার।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শামি। যেখানে দেখা যাচ্ছে, দুহাতে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে তিনি। যদিও বহুদিন পর নিজের পায়ে দাঁড়াতে দেখা যায় শামিকে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আগের জীবনে ফিরছি। সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ হয়তো কঠিন, কিন্তু গন্তব্যে পৌঁছে তার মূল্য পাব।” স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেট সমর্থকরাও খুশি শামির এই ছবি দেখে।

গতবছর বিশ্বকাপের কিছু ম্যাচ গোড়ালির চোট নিয়েই খেলেন শামি। যে কারণে ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছিলেন। তারপর লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়। চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না তিনি। এমনকিন সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপেও নেই শামি। তবে শামি নিয়মিত ছবি দিয়ে নিজের উন্নতির কথা জানাচ্ছেন । গত ৩১ মার্চের ছবিতে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় গুজরাত টাইটান্সের বোলারকে। পায়ে ব্যান্ডেজ বাঁধা।

আরও পড়ুন- বিএফসিকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...