Friday, June 26, 2026

বিএফসিকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

Date:

Share post:

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গানে বেঙ্গালুরু এফসিকে হারালো ২-১ গোলে। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন সাউল ক্রেসপো এবং অধিনায়ক ক্লেটন সিলভা। বিএফসির হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে কার্লোস কুয়াদ্রাতের দল।

এদিন লাল-হলুদের ছিলো বদলার ম্যাচ। লেগের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও হারের মুখ দেখে ছিলো ইস্টবেঙ্গল। এদিন যেন তারই বদলা নিল কুয়াদ্রাতের দল। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে পেনাল্টি পায় লাল-হলুদ। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি পায় লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরুর বক্সের ভিতরে নাওরেম মহেশকে ফাউল করেন ফানাই। রেফারি পেনাল্টি দেন। যেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল করেননি ক্রেসপো। মাথা ঠাণ্ডা রেখে ১-০ গোলে লাল-হলুদকে এগিয়ে দেন ক্রেসপো।এরপর পালটা আক্রমণ চালায় সুনীল ছেত্রীর দল। কিন্তু শৌভিক চক্রবর্তীর সৌজন্যে সে যাত্রা বেঁচে যায় ইস্টবেঙ্গল। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে কুয়াদ্রাতের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৬০ মিনিটে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি । বিএফসির হয়ে সমতা ফেরান সুনীল । সুনীলের ক্রস লাগে হরমনজ্যোত সিং খাবরার হাতে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন। সেখান থেকে সমতা ফেরান সুনীল। এরপর পালটা আক্রমণ চালায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে গোল পেয়ে যায় কুয়াদ্রাতের দল। ৭৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন। বাঁ দিকে বল পেয়েছিলেন নিশু কুমার। তিনি বক্সে থাকা ক্লেটনের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান। হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- আইপিএল-এ প্রথম জয় মুম্বইয়ের, দিল্লিকে হারালো ২৯ রানে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...