Tuesday, June 23, 2026

কলকাতার ২০০টি স্কুলে বোমা! হুমকি-মেল ঘিরে আতঙ্ক, পদক্ষেপ লালবাজারের

Date:

Share post:

লোকসভা নির্বাচন শুরুর বাকি আর হাতে গোনা ১১ দিন। তার আগেই কলকাতার (Kolkata) ২০০টি স্কুলে বোমা মেরে স্কুল (School) উড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গিদের। ঘটনায় স্কুলে আতঙ্ক ছড়িয়েছে। লালবাজারে খবর পৌঁছনোয় স্কুলগুলিতে পৌঁছেছে বম্ব স্কোয়াড। ২ জঙ্গির নামে রবিবার গভীর রাতে ই-মেল করে হুমকি দেওয়া হয়।

সূত্রের খবর, ‘doll’-এর তরফ রবিবার রাত ১২ টা ২৪ নাগাদ স্কুলগুলিতে (School) ইমেল করে হুমকি দেওয়া হয়, ক্লাসরুমে টাইমার লাগানো বোমা (Bomb) রাখা হয়েছে। সকালের যখন স্কুলে পড়ুয়ারা থাকবে, তখনই বিস্ফোরণ করানো হবে। একসঙ্গে বহু মানুষকে প্রাণে মারাই তাদের উদ্দেশ্য বলে চিং ও ডলের নামে ২ জঙ্গি লিখেছে। ঘটনা প্রবল উত্তেজনা ছড়ায়। খবর যায় লালবাজারে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পুলিশের তরফে সতর্ক করা হয়েছে। তবে হুমকি মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

এর আগে জানুয়ারি মাসে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক জঙ্গি সংগঠন। সেই সময় কলকাতা (Kolkata) পুলিশে জানায় মিউজিয়াম কর্তৃপক্ষ। ইন্ডিয়ান মিউজিয়ামে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। যায় বম্ব স্কোয়াডও। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। কিন্তু তল্লাশিতে কোনও বোমা পাওয়া যায়নি।




Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...