Saturday, April 4, 2026

নজরে হুগলি, আজ সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha election 2024) আগে সাংগঠনিক বৈঠকে দলের রণকৌশল ঠিক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ কলকাতায় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে শুরু করে উত্তরের বিভিন্ন জেলায় নির্বাচনী বৈঠক করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। মঙ্গলবার হুগলিতে (Hooghly) তৃণমূল কর্মী এবং দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক। সূত্রের খবর আরামবাগ, হুগলি এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও স্থানীয় নেতৃত্বদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের রেকর্ড খুব একটা খারাপ নয়। তবে শ্রীরামপুর এবং আরামবাগ লোকসভা কেন্দ্র ঘাসফুলের দখলে থাকলেও ২০১৯ সালে হুগলি কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবারও তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। উল্টোদিকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চমক তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এই আসুন পুনরুদ্ধার করতে মরিয়া রাজ্যের শাসক দল। অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার অপরূপা পোদ্দারের পরিবর্তে মিতালি বাগকে টিকিট দিয়েছে তৃণমূল। প্রচার শুরুর প্রথম দিন থেকে যথেষ্ট সাড়া ফেলেছেন প্রার্থী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অপরাজেয়। এদিন এই তিন কেন্দ্রের প্রার্থী এবং ভোট পরিচালন কর্মীদের বিশেষ বার্তা দিতে চলেছেন অভিষেক।

বিকেল তিনটে নাগাদ সিঙ্গুরের ঘনশ্যামপুর মোড়ের একটি রিসর্টে এই বৈঠক শুরু হবে। আগামী ২০ মে হুগলি জেলায় লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে।

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...