Friday, June 19, 2026

হুগলিতে রেকর্ড ব্যবধানে জিতবে তৃণমূল: বার্তা অভিষেকের, লকেটকে নাম না করে তীব্র কটাক্ষ

Date:

Share post:

হুগলিতে এবার রেকর্ড ব্যবধানে জিতবে তৃণমূল। মঙ্গলবার, দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে নাম না করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন।

হুগলির বৈঠক প্রসঙ্গে অভিষেক বলেন, কয়েকটি জায়গায় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দলের অভ্যন্তরীণ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে বলা যায় না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূল হুগলিতে সঙ্ঘবদ্ধ। এখানে সব থেকে বেশি ব্যবধানে জিতবে তৃণমূল। এর পরেই লকেটকে কটাক্ষ করে অভিষেক বলেন, নাম বলছি না, শুধু বিজেপির সাংসদকে বলব প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন।

অভিষেকের কথায়, ৪ জুন যখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবে সেই সময় দেখবেন ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি যা ফল হয়েছিল তার থেকেও অনেক বেশি খারাপ ফল হবে এবার। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, এবার বিজেপি ২০০ পার করতে পারবে? উত্তরে অভিষেক বলেন, বিজেপি তো বলছে ৪০০ পার করবে, তার মানে আপনাদের মনেও সংশয় আছে তারা ২০০ পার করতে পারবে কিনা! অভিষেক বলেন এখনো এদেশের গণতন্ত্র যে বেঁচে আছে তা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির সততা নিরলস প্রচেষ্টায়।

এদিনের নির্বাচন কমিটির বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র বিধায়ক করবি মান্না হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন-সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন- খিদিরপুরে ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, খুশির আবহে বাসিন্দারা

 

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...