Friday, June 19, 2026

খিদিরপুরে ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, খুশির আবহে বাসিন্দারা

Date:

Share post:

প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার শহরে ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুরের নবাব আলি পার্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি। আয়োজন করেছিল ওয়াইএমসিএ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, সুব্রত বক্সি । নির্বাচনী প্রচার পর্বের মধ্যেই শহরে ইফতারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো তাই নির্বাচনী ব্যস্ততা কাটিয়ে মঙ্গলবার সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে ইফতার অনুষ্ঠানে পেয়ে খুশি নবাব আলি পার্ক এলাকার বাসিন্দারা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের যে সব প্রকল্প মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে সেসবের উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানান আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। সেই মুখ্যমন্ত্রীকে নিজেদের মধ্যে ইফতার অনুষ্ঠানে পাশে পাওয়াকেই তাঁরা সৌভাগ্যের বলে দাবি করেন।

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...