Monday, April 13, 2026

মহারাষ্ট্রে চূড়ান্ত আসন রফা, পাওয়ার-উদ্ধবের সঙ্গে ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের আসন রফা চূড়ান্ত করে ফেলল বিজেপি বিরোধী মহা বিকাশ আগাধী (Maha Vikas Aghadi)। উদ্ধব ঠাকরের শিব সেনা শিবির (Shiv Sena UBT), শারদ পাওয়ারের এনসিপি (NCP) শিবিরের সঙ্গে কংগ্রেসের যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হল কোন দল কত আসনে লড়বে। সাত দফার লোকসভা নির্বাচনের মধ্যে পাঁচ দফায় নির্বাচন হবে মহারাষ্ট্রে।

বিজেপি বিরোধী জোট শিবিরের বেশিরভাগ রাজ্যে আসন সমঝোতা না হওয়ায় ভেস্তে গিয়েছে জোট। মহারাষ্ট্রে সেই সম্ভাবনা জোরালো হওয়ার মাঝেই খুশির হাওয়া জোট শিবিরে। মঙ্গলবার তিন শরিক দল যৌথ বিবৃতিতে জানিয়েছে আসল রফা চূড়ান্ত হওয়ার কথা। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে শিব সেনা (ইউবিটি) লড়বে ২১টি আসনে, কংগ্রেস লড়বে ১৭টি আসনে ও শারদ পাওয়ারের এনসিপি শিবিরকে ছাড়া হয়েছে ১০টি আসনে।

মুম্বাই শহর সংলগ্ন ছয়টি আসনের মধ্যে চারটিতে লড়বে শিব সেনা। গোটা রাজ্যজুড়ে সব আসনে সমঝোতা হলেও ভিওয়ান্ডি (Bhiwandi) ও সাংলি (Sangli) আসন দুটি নিয়ে সমস্যা মিটছিল না কংগ্রেস সহ তিনটি দলের মধ্যে। শেষ পর্যন্ত জোট বাঁচাতে পিছু হঠে কংগ্রেস। ভিওয়ান্ডি আসনে লড়বে শারদ পাওয়ারের এনসিপি। সাংলি থেকে লড়বেন শিব সেনা (ইউবিটি)-র পক্ষ থেকে কুস্তিগির চন্দ্রহার পাতিল।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...