Wednesday, April 8, 2026

‘পিচের চরিত্র বুঝতে পারিনি’, চেন্নাইয়ের কাছে ম্যাচ হেরে বললেন শ্রেয়স

Date:

Share post:

গতকাল আইপিএল-এ প্রথম হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে চলতি আইপিএল-এ জয়ের রথ থামে কেকেআরের। মরশুমে এটাই তাদের প্রথম হার।আর এই হারের কারণ হিসাবে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়র পিচকেই কাঠগড়ায় তুললেন। বললেন, পাওয়ার প্লে-র পর পুরোপুরি পিচ বদলে গিয়েছিল।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ আমরা পাওয়ার প্লে-তে দারুণ খেলেছি। খুব ভাল শুরু হয়েছিল। কিন্তু পরের দিকে একের পর এক উইকেট হারিয়েছি। আমরা পাওয়ার প্লে-র পর পিচের চরিত্র ভাল করে বুঝতেই পারিনি। রান করাও খুব কঠিন হয়ে গিয়েছিল। চেন্নাই এই পরিবেশ ভাল রকম চেনে। ওরা নিজেদের পরিকল্পনা মতো বল করেছে।“ এরপর তিনি আরও বলেন, “ প্রথম বল থেকেই বড় শট খেলা সহজ ছিল না। আমরা চাইছিলাম ধীরে ধীরে ইনিংস গড়তে। সেই পরিকল্পনাও ঠিক করে কাজে লাগাতে পারিনি। পাওয়ার প্লে-র পরে উইকেটের চরিত্র এতটাই বদলে যায় যে ধরতে পারিনি। একটা সময়ে ১৬০-১৭০ রান হয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু ছন্দ হারিয়ে ফেলাতেই সব তালগোল পাকিয়ে যায়।”

গতকাল চলতি আইপিএল-এ প্রথম হারে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারে শ্রেয়স আইয়রের দল। চেন্নাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সল্ট-নারিন-শ্রেয়স-রিঙ্কুরা। মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থ ম্যাচে হারের মুখ দেখে নাইট ব্রিগেড। চেনাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন- Brakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...