Saturday, April 25, 2026

ভূপতিনগরকাণ্ড: জখম NIA আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল রাজ্য পুলিশ

Date:

Share post:

তিন দিন অতিক্রান্ত। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) এনআইএ(NIA) আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তৎপর হয়েছে ভূপতিনগর থানার পুলিশ। যদিও বিষয়টি নিয়ে এনআইএ-র তরফে এখনও কোনও তৎপরতা চোখে পড়েনি। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ (Interrogation )করতে চেয়ে ইতিমধ্যে নোটিশ (Notice) পাঠানো হয়েছে। আগামী ১১ এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। জখম ওই আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, কয়েক জন গ্রামবাসীকেও নোটিশ ধরিয়েছে পুলিশ।

অন্যদিকে, এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে। গাড়িটিফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তৃণমূল ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে‌‌। পাশাপাশি এনআইএ আধিকারিককে সরানোর পিছনে অভিষেকের দৃঢ় আন্দোলনকে কুর্নিশ জানানো হয়েছে।


লোকসভা ভোটের মুখে দু’বছরের আগের ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএ আধিকারিকেরা। এনআইএ আধিকারিক এবং সিআরপি জওয়ানদের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, ভাঙচুরের লিখিত অভিযোগ করেন এনআইএ-র হাতে ধৃত মনোব্রত জানার স্ত্রী মণি জানা। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলছেন, দু’টি মামলারই তদন্ত শুরু হয়েছে। মামলা-পাল্টা মামলা নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। মঙ্গলবার তাদের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বিষয়টি উত্থাপন করেন এবং এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি সেনগুপ্ত সেই অনুমতি দিয়েছেন। বুধবার মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রের দাবি।

Related articles

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...