Thursday, June 25, 2026

বিপাকে অজয় দেবগন, আদালতের নির্দেশে আটকে গেল ‘ময়দান’ মুক্তি!

Date:

Share post:

চলচ্চিত্র সমালোচকরা ভূয়সী প্রশংসা করার পরও আটকে গেল অজয় দেবগন (Ajay Devgan)অভিনীত ‘ময়দান’ (Maidan)ছবির মুক্তি। চিত্রনাট্য চুরির অভিযোগে ‘ময়দান’- এর রিলিজে স্থগিতাদেশ দিল আদালত। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনাট্যকার অনিল শর্মা (Anil Sharma) অভিযোগের ভিত্তিতেই নির্দেশ আদালতের।

অনিল জানান, ২০১৮ সালে তিনি একটি চিত্রনাট্য লিখেছিলেন। তা দিয়েই তৈরি হয়েছে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। অনিলের কথা অনুযায়ী তিনি আজ থেকে বছর ছয়েক আগে একটি স্ক্রিনপ্লে-র পোস্টার তৈরি করে লিঙ্কডিনে শেয়ার করেছিলেন। সেটি দেখে এক বিজ্ঞাপনের পরিচালক এবং ময়দান ছবির সহপরিচালক সুখদাস সূর্যবংশী মুম্বইয়ে ডেকে তাঁকে। অনিল বলেন, ” সুখদাসকেই আমি পুরো চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। উনি বলেছিলেন আমির খানের প্রোডাকশনেই তৈরি হবে ছবিটি। এমনকী, স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনে (Screen writers Association)আমার এই চিত্রনাট্য রেজিস্ট্রারও করা হয়।” তারপরেই ‘ময়দান’ সিনেমার গল্প দেখে চমকে জান তিনি। এত মিল! ১৯৫০ সালের প্রেক্ষিতে অনিল গল্প লিখেছিলেন। ময়দানে চিত্রনাট্য একটু বদলালেও মোটের উপর গল্প একই আছে। এরপরই আদালতে মামলা করেন তিনি। অনিলের অভিযোগের উপর ভিত্তি করেই ছবি মুক্তির স্থগিতের নির্দেশ দিল মাইসুরু আদালত। অজয় দেবগন অভিনীত এই ছবিটিতে আছেন একাধিক বাঙালি অভিনেতাও। রুদ্রনীল ঘোষ ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক এবং অমর্ত্য রায়কে। যেহেতু ফুটবলকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প তাই এখানে নাকি এই খেলাকে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতা রুদ্রনীল এই ছবি নিয়ে বেশ আশাবাদী। চারিদিকে প্রচার করে চলেছেন তিনি। কিন্তু আপাতত ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে না এই ছবি।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...