Thursday, June 25, 2026

উৎপাত করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করার নিদান! ফের বেলাগাম দিলীপ

Date:

Share post:

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই! লোকসভা ভোটের মুখে ফের বেলাগাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী দিলীপ ঘোষ। ভাষা সন্ত্রাসে প্রতিদিন ভোটের বাজার গরম করছেন দিলীপ ঘোষ। এবার উৎপাত ঠান্ডা করতে লাঠি বের করার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। খুব স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।

অন্যান্যদিনের মতোই আজ, বুধবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ। চা চক্রেও যোগ দেন তিনি। এবার সেখান থেকেই বেফাঁস দিলীপ। এদিন স্টিক নিয়ে প্রশ্ন করা হলে বিদায়ী সাংসদ জানান, তাঁর গাড়িতে স্টিক রয়েছে। উৎপাত হলে প্রয়োজনে বের করবেন। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

প্রসঙ্গত, নিজের মন্তব্যের জন্য বরাবরই বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। কখনও তৃণমূলকে আক্রমণ, কখনও আবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন কু-কথায়। যার জেরে নির্বাচন কমিশন সেন্সর করেছে। নিজের দলের কাছ থেকে পেয়েছেন শো-কজের চিঠি। কিন্তু সবকিছুতেই ডোন্ট কেয়ার মনোভাব তাঁর।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...