Sunday, April 5, 2026

বার্ধক্যজনিত সমস্যার জের! প্রয়াত ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস

Date:

Share post:

প্রয়াত ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ (Nobel Laureate Physicist) পিটার হিগস (Peter Higgs)। বার্ধক্যজনিত রোগেভোগের কারণে নিজের বাড়িতেই মঙ্গলবার ব্রিটিশ বিজ্ঞানী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবার সূত্রে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

এদিকে বিজ্ঞানীর মৃত্যুসংবাদ নিশ্চিত করে শোকপ্রকাশ করেছে ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ও। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেখানে শিক্ষকতা করা পিটার হিগসকে ‘গ্রেট টিচার, মেন্টর’-এর পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১৩-য় পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস।

প্রায় ৫০ বছরের অধ্যাবসায়ে হিগসের আবিষ্কারও অবশ্য কম গুরুত্বপূর্ণ নয়। ‘হিগস বোসন পার্টিকল’ পদার্থ বিজ্ঞানের ভাষায় স্ট্যান্ডার্ড মডেলের প্রস্তাবিত মৌলিক কণাই হিগসের সেই যুগান্তকারী আবিষ্কার। তবে বোস-আইনস্টাইন থিয়োরিতে যে সব কণার চরিত্র ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না, তার সমাধান রয়েছে পিটার-ফ্রঁসোয়ার আবিষ্কারে।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...