Monday, April 6, 2026

খেলার জন্য নয়, খেলা না দেখার জন্য শিরোনামে সূর্য!

Date:

Share post:

প্রায় সাড়ে তিন মাস পর ব্যাট হাতে মাঠে নামলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চোট সারিয়ে খেলায় ফিরলেন। তবে দেশের জার্সি নয়, গায়ে MI জার্সি। রবিবারে মুম্বইয়ের ঘরের মাঠে আইপিএল (IPL 2024) খেলতে নামেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। চলতি মরশুমে দলের প্রথম জয়ে কোনও অবদান রাখতে পারেননি ঠিকই, তবে সূর্য ফেরা মানে দলের মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি বলছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট। তবে খেলার জন্য নয় সূর্য শিরোনামে খেলা না দেখার জন্য। নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম তিনটি ম্যাচ সম্পূর্ণ দেখেননি সূর্য! কেন?ব্যাখ্যা দিলেন MI তারকা।

প্রথমে গোড়ালিতে চোট তারপর স্পোর্টস হার্নিয়ার অপারেশন করে সুস্থ হয়ে আবার ব্যাট ধরেছেন মুম্বইয়ের তারকা প্লেয়ার। তিনি ফিরতেই জয়ে ফিরেছে হার্দিকের মুম্বই। কিন্তু SKY নাকি দলের প্রথম তিনটে খেলা সম্পূর্ণ দেখেই উঠতে পারেননি।আইপিএল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছেন, ”দলের খেলা ঘরে বসে টেলিভিশন দেখা খুব অস্বস্তিকর। খেলা দেখিনি তা নয়। অর্ধেকটা করে দেখেছি। আসলে দ্রুত সুস্থ হতে অনেক নিয়ম মানতে হত সূর্য কুমার যাদবকে (Surya Kumar Yadav)। বেঙ্গালুরুর এনসিএতে ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তে হত। আর আইপিএল ম্যাচ শেষ হতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায়। তবে খেলা না দেখতে পেলেও নিজের টিমকে সবসময়ই সাপোর্ট করে গেছেন টি টোয়েন্টির এক নম্বর ব্যাটার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...